জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবার সম্পর্কে চট্রগ্রাম উত্তর বিএনপি কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে রমিজ বিপণীস্থ দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে      
 মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,  জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সিতেশ তালুকদার মঞ্জু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, যুবলীগ নেতা অ্যাড.আমিরুল ইসলাম, সদর যুবলীগের সদস্য পুলক আহমদ, জনি হুসাইন, ফয়সল আহমদ, দেলোয়ার হোসেন, জালাল চৌধূরী, শফিকুল হক, জেবুল মিয়া, ইমান আলী, সহিবুর রহমান, আফরোজ, আনোয়ার, রিয়াজুল, রায়হান মিয়া, ইকবাল, শফিকুল প্রমুখ।