জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে বিশ্বম্ভরপুর যুবলীগ নেতাদের মতবিনিময়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগ সদস্য লুৎফুর রহমান নাঈমের নেতৃত্বে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপলসহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করে মতবিনিময় করেছেন।
শুক্রবার রাতে    সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে মতবিনিময় সভঅয় বক্তব্য রাখেন জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালকদার চপল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান নাঈম, লোকমান হোসেন, মিজানুর রহমান , বিপ্লব হোসেন, কামাল মাষ্টার , আব্দুল হক, আসোয়ার হোসেন, সবুজ মিয়া প্রমুখ।