জেলা যুব জমিয়তের উক্বাবে রাসুল সম্মেলন

স্টাফ রিপোর্টার
যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার উক্বাবে রাসুল (রাসুলের পতাকা) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন বাসস্টেশনে দুপুরে উক্বাবে রাসুল সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাও.শায়েখ আব্দুল বছির।
জেলা যুব জমিয়তের সভাপতি মাও. আখতারুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে  
 উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শায়খুুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি মাও. অ্যাড. শাহীনূর পাশা চৌধুরী, মাও. মঞ্জুরুল ইসলাম আফিন্দী, মাও. বাহাউদ্দীন যাকারিয়া, মাও.তাফাজ্জুল হক আজিজ, মাও. শেখ মুজিবুর রহমান, মাও.গোলাম মুহিউদ্দীন ইকরাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. উবায়দুল্লাহ ফারুক, কেন্দ্রীয় নেতা মাও. মুতিউর রহমান, মাও.আব্দুল মালিক চৌধুরী, মাও.শামিম আহমদ, মাও.আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও.জয়নুল আবেদীন, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাও.শারফুদ্দীন ইয়াহইয়া, মাও.সাজিদুর রহমান, মাও.আনোয়ার হুসাইন, মাও.সৈয়দ আব্দুন নুর, মাও.হাজি ইমদাদুল্লাহ, প্রিন্সিপাল মাও. মাহমুদুল হাসান, মাও.আফসার উদ্দীন, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ পরিষদের ভাইস চেয়ারম্যান মাও.তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন নগরী, রেঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাও. ইকবাল বিন হাশিম, মাও. হাম্মাদ আহমদ, মাও. মুশতাক আহমদ গাজিনগরী, মাও.আলীনুর, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মাও.আবুল ফজল, মাও.শায়েখ আব্দুল কাদির, মাও.আব্দুর রকিব, মাও. রুকন উদ্দীন।
জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও.আব্দুল হাই, মাও.সিরাজুল ইসলাম বাহার ও মাও.আরশাদ নোমানের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মাও.নাজিমুদ্দিন, মাও.সাজিদুর রহমান, মাও. জমিরুদ্দীন, মাও.আব্দুল ওয়াহ্হাব, মাও.আব্দুল হাফিজ, মাও.মুহিউদ্দীন কাসেমী, মাও.মোহাম্মদ আলী, মাও. সালিম কাসেমী, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা এরশাদ খান আল-হাবীব, সৈয়দ উবায়দুর রহমান, মুফতি মুতিউর রহমান, ছাত্রনেতা মুতিউর রহমান, আব্দুল হাফিজ, তাহা হোসাইন, উবায়দুল হক,
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ওয়াক্কাস বলেন,‘ বিশ্ব মুসলিম আজ মর্মাহত ও নিপিড়ীত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে চলছে ইতিহাসের ন্যাক্কারজনক মুসলিম নির্যাতন। রুহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলায় বিশ্ববিবেক নিরব। তিনি জাতিসংঘের পক্ষ থেকে হামলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহবান জানান।