জেলা রেজিস্ট্রারের সাথে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির মতবিনিময়

শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম’র সাথে জেলার বিভিন্ন অধিক্ষেত্রের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী (কাজীদের) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগজ জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী এম জমিরুল ইসাম মমতাজ, প্রচার সম্পাদক কাজী এম এন মোঃ নুরুল আজিজ চৌধুরী, জেলা রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী অন্নদা রঞ্জন দাস প্রমুখ।
সভায় জানানো হয়, জেলায় বিভিন্ন অধিক্ষেত্রের নিকাহ ও তালাক রেজিস্ট্রার এন্ড কাজী (কাজীদের) ২ ধাপে প্রশিক্ষণ দেয়া হবে।