স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালিতে যোগদান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমির আব্দুল হাই আব্দুল মিলনায়তনে প্রস্তুতি সভা করে জেলা শিল্পকলা একাডেমি।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, জেলা উদীচীর সহ সভাপতি অঞ্জন চৌধুরী, প্রথমআলোর নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, গীতিকার ও সুরকার অ্যাড. অলক বাপ্পা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, সাংস্কৃতিক সংগঠন শতদল’র সভাপতি অরুণ তালুকদার, সারেগামা’র প্রতিষ্ঠাতা পরিচালক অনিশ তালুকদার।
- আসছে তীব্র শৈত্যপ্রবাহ, আসুন হৃদয়ের উষ্ণতা দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করি
- লিসাসের সাহিত্য আসর ও অফিস উদ্বোধন


