স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ, অভিভাবকদের সাথে মতবিনিময়, শিশু একাডেমীর পরিচালককে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশু একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি নেত্রী শীলা রায়, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফৌজি আরা শাম্মি, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, অ্যাড. অমিংশু চৌধুরী অলক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাহমুদুন নাহার প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। শিশুদের ছড়া, আবৃতি, নাটক, কবিতা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে। তবে এর জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। শিশুকে যে পরিবেশে বড় করা হবে সেই পরিবেশেই সে গ্রহণ করে বেড়ে উঠবে। তাই শিশু একাডেমীর ভবন একান্ত প্রয়োজন। আমি জেলা প্রশাসক ও ভূমি কর্মকর্তার সাথে আলোচনা করে ভবন নির্মাণের জায়গার ব্যবস্থা করব।
সংবর্ধিত অতিথির বক্তব্যে শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন বলেন,‘ সুনামগঞ্জ হল সংস্কৃতির জেলা। এখানে জন্মেছেন শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, দুর্ব্বিণ শাহ, মরমী কবি হাছন রাজা। আজকের শিশুদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য অসংখ্য উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছেন।’
- ব্যারিস্টার ফজলুল হক ছিলেন আ.লীগের নিবেদিত প্রাণ -মানিক
- পাটলী ইউপির ব্যতিক্রমী উদ্যোগ- ৫০ তরুণীর কর্মসংস্থান ও ২৫০তরুণ-তরুণীকে কম্পিউটার প্রশিক্ষণ


