পদত্যাগ করেছেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দীর্ঘ ১৯ বছর যাবৎ মো. ফজলুল হক জেলা শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকের দায়িত্বশীল পদে নিয়োজিত হয়েছেন। এজন্য তিনি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র কেন্দ্রীয় সভাপতি ও
সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ও অন্যায় অনিয়ম করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি


