স্টাফ রিপোর্টার
‘সাত দফা দাবি বাস্তাবায়ন চাই করতে হবে’ স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭,০৫৯ জন ওয়ার্কচার্জ কর্মচারীদের নিয়মিতকরণ সহ সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রবিবার সকালে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে মানববন্ধনে মিলিত হয়।
জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা আমির উদ্দিন, জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যুগ্ম সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক আলী হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী, জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সমাজ কল্যাণ সম্পাদক পলাশ তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, প্রচার সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
- আদালতের হিসাব শাখায় জালিয়াতি- দুই আইনজীবীর ৩ এবং অন্যদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
- ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজীর অভিযোগে আটক ২


