জেলা সড়ক পরিবহন মালিক সমিতি নেতৃবৃন্দের শপথ

স্টাফ রিপোর্টার
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতিকে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, কাউন্সিলর আহমেদ নুর। শপথ গ্রহণ শেষে পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল’র উপস্থিতিতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল নব নির্বাচিত সভাপতি আব্দুল শফিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কাছে দায়িত্ব হস্তান্তর করেন।