বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এক প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে।
শহরের পুরাতন বাসস্টেন্ডস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সাবেক সম্পাদক সুধাংশু মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এন.ডি.এফ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। আরও বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মোহিত মিয়া, বিপ্লব দাস, সুরঞ্জিত দাস প্রমুখ। সভায় নি¤œতম মজুরী ১০ হাজার টাকা ঘোষণা, অবাধ
ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্র সহ সার্বিক সামাজিক নিরাপত্তা প্রদান ও ৮ ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, শ্রম আইন বাস্তবায়নের দাবি জানান। সভায় জেলার ছাতক উপজেলায় ৮ ঘণ্টার কাজের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও মালিক পক্ষ শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে না নেওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। ছাতক, গোবিন্দগঞ্জ হোটেল শ্রমিকদের ন্যায়সঙ্গত ৮ ঘন্টার কাজের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা। (প্রেস বিজ্ঞপ্তি)


