জেলে জীবন

অতীতের গ্রামীণ জীবনযাপন ও জীবিকায় আষ্টেপৃষ্ঠে মিশে থাকা অতি পরিচিত একটি দৃশ্য। একসময় এই উড়াল জাল উড়িয়েই নদীনালা, খাল-বিল, হাওর-বাওড়, ডোবা থেকে পর্যাপ্ত দেশীয় প্রজাতের মাছ আহরণ সম্ভব হতো। বর্তমানে জলাশয় ভরাটসহ অবৈধ কুনা ও কারেন্ট জালের অবাধ বিচরণে মাছের বংশ বিস্তার রোধ হওয়ায় কমে গেছে এর ব্যবহার। নিষিদ্ধ জালে পোনা ও মা মাছ আটকা পড়ে দিন দিন মাছের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তাই গ্রাম-বাংলা থেকে প্রায় হারিয়েই যাচ্ছে এই উড়াল জাল। নিকট অতীতে মাছ শিকারে হামেশা এ জালের দেখা মিললেও বর্তমানে এই দৃশ্য তেমন চোখে পড়ে না। গত শনিবার জামালগঞ্জ সদর ইউনিয়নের মুচিবাড়ি ব্রিজ সংলগ্ন পাগনার হাওরে চানপুর গ্রামের জেলে মো. নূরুল হকের মাছ ধরার দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন আমাদের জামালগঞ্জ প্রতিনিধি বিশ্বজিত রায়।