Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জোট সরকারের আমলে বিদ্যুতের জন্য প্রাণ দিতে হয়েছে -মানিক – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জোট সরকারের আমলে বিদ্যুতের জন্য প্রাণ দিতে হয়েছে -মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘বিগত বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেকেরই প্রাণ দিতে হয়েছে। হয়রানি-নির্যাতনের শিকার হতে হয়েছে সাধারণ মানুষদের। বর্তমানে বিদ্যুতের জন্য আর আন্দোলন করতে হয় না। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ি এখন দেশব্যাপি চলছে ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ। আগামী বছরের মধ্যেই ছাতক উপজেলা হবে শতভাগ বিদ্যুতায়িত। ২০১৮ সালের মধ্যে ছাতক-দোয়ারার প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠবে।’
তিনি বলেন, শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, যোগাযোগ,  
শিক্ষা, স্বাস্থ্যসহ সর্ব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। শতভাগে উন্নীত করতে শিক্ষাকে করা হয়েছে বৃত্তিমুলক ও অবৈতনিক। বিগত ৮ বছরে ছাতক-দোয়ারায় আড়াই শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সাধিত হয়েছে। দেশের কাংখিত উন্নয়নে আওয়ামী সরকারের কোন বিকল্প নাই।
রোববার বিকেলে ছাতকের দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর গ্রামে বিদ্যুতায়ন, রাস্তাপাকাকরণ ও রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাজী বাবরি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক থানার অফিসার ইনচার্জ আশেক সুজা মামুন, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা।
আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোলারবাজার ইউপি চেয়ারম্যান  সায়েস্তা মিয়া, আ.লীগ নেতা মোশাহিদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, আ.লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল খালিক, যুবলীগ নেতা বিমান ঘোষ, ফারুক আহমদ, ফয়জুল ইসলাম ফজল, জেলা ছাত্রলীগ নেতা কৃপেশ চন্দ প্রমুখ। সভায় আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এমপি মানিক সুইচ টিপে খাইরগাঁও-রামপুর গ্রামে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।