জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা এনডিএফ। রবিবার বিকাল ৫টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির একটি বিক্ষোভ মিছিল রায়পাড়া থেকে শহর প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল।
সমাবেশে বক্তারা আন্তর্জাতিক বাজারে দাম কমা সত্ত্বেও আইএমএফের ঋণের শর্ত পূরণে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করায় সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রেসবিজ্ঞপ্তি


