জয়কলসে আ. লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদ মিয়ার মতবিনিময়

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মাসুদ মিয়া উজানীগাঁও গ্রামবাসীকে নিয়ে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদ মিয়া, সাবেক ইউপি সদস্য মছকু মিয়া, গ্রামের সমাজসেবী মজনু মিয়া, সাংবাদিক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, আবদাল মিয়া, আমিরুল ইসলাম, রেবিন উদ্দিন, রমজান আলী, আব্দুল হাফিজ, ইমান আলী, শফিক মিয়া, মনছুর আলম, ইউসূফ আলী, আব্দুল কদ্দুছ, বশির উদ্দিন, মনফর আলী, নজরুল ইসলাম, ধনু মিয়া, রজাক আলী, নুরুল ইসলাম, মুজিবুর রহমান, মতিউর রহমান, আয়াজুর রহমান, রফিক উদ্দিন, আব্দুল জলিল কাছু, মদরুল আলম, মহি উদ্দিন, মাফিকুল ইসলাম, শফিক মিয়া, শহিদ মিয়া, অজুদ মিয়া, ছলিম মিয়া, কালাম মিয়া, মছব্বির মিয়া, বিলাল মিয়া, দিলোয়ার হোসেন, নবী হোসেন, আছকির মিয়া, সেজলু মিয়া, সাজিদ মিয়া, কাইয়ূম মিয়া  প্রমুখ।