দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নে ছাত্রলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ।
সাধারণ স¤পাদক ইমরান হোসেন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সহ সভাপতি ও জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তেরাব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, দপ্তর স¤পাদক দিলীপ তালুকদার, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সচিব হাসনাত হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নূর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, জুবেল আহমদ, যুবলীগ নেতা মিজানুর রহমান, জেলাকৃষক লীগের সদস্য সাব্বির আহমদ, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, কৃষক লীগ নেতা মাজহারুল ইসলাম মইনুল।


