স্টাফ রিপোর্টার
জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার জয় হোক। সুনামগঞ্জ সদর হাসপাতালে নার্সদের মধ্যে প্রথম করোনার ভ্যাকসিন নিয়ে এভাবেই উল্লাস প্রকাশ করেন নার্সিং সেবা তত্ত্বাবধায়ক শারমীম আহমেদ কনা। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালের নার্সদের মধ্যে প্রথম ভ্যাকসিন নিয়েছেন।
তিনি বলেন, একটা দানব। যে দানবের কারণে বাংলাদেশসহ সারা বিশে^র মানুষ আতংকে ছিলো। ঘরবন্দি করেছে সবাইকে। আমাদের অনেক প্রিয়জনকে কেড়ে নিয়েছে। প্রায় ১ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সন্তানদের সোনালী শৈশব কেড়ে নিয়েছে। আমি এই দানব থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিলাম।
আজকে আমার আনন্দের দিন উল্লেখ করে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনা ভাইরাস থেকে আমরা সুরক্ষায় ছিলাম। ভেঙেপড়া অথনীতিকে আগের মতো চাঙা করতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আজ আমরা ভ্যাকসিন পেয়েছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
এরপর ডেপুটি নার্সিং সুপারেন্টেন্ট ফাতেমা বেগম ভ্যাকসিন নেন। উনার মুখেও আনন্দের হাসি। তিনি জানিয়েছেন, আজ টিকা নিয়ে নিজের মধ্যে একটা আত্মবিশ^াস এসেছে। নিরাপদ বোধ করছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে নিরাপদ জীবনযাপনের সুযোগ করে দেয়ার জন্য।
এসময় আরও ভ্যাকসিন নেন নার্সিং সুপারভাইজার বোরহান উদ্দিন, নাসিং সুপার ভাইজার মুক্তা রাণী চন্দ্র, পাবলিক হেলথ নার্স মিসেস জাহানারা হাকিম, সিনিয়র স্টাফ নার্স সুচিত্রা রাণী দাস।
এদিকে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে করোনা টিকা নেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বিএম এর সভাপতি ডা. আব্দুল হেমিক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, প্রথম আলো’র নিজেস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার পুলক রাজ, বীরমুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাসসহ সমাজের বিশিষ্টজনরা।
জেলার ১১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ টি বুথ ও সদর হাসপাতালের ১০ টি বুথে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।


