Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জয়শ্রীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জয়শ্রীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুরে হাফিজ জহিরুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে ৩য় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত বাদেহরিপুর মসজিদ প্রাঙ্গণে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিখানার সভাপতি আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান কাসেমী।
মরহুম জহিরুল ইসলাম বাদেহরিপুর গ্রামের হাজ্বী হরমুজ আলীর ছোট ছেলে ও বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলামের ছোট ভাই। জহিরুল ইসলাম ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইন্তেকাল করেন। বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোহতামিম জহিরুল ইসলাম হাওরপাড়ের দ্বীনি শিক্ষায় অবদান রাখায় তাঁর প্রিয় ছাত্রদের উদ্যোগে ২০২০ সালে হাফিজ জহিরুল ইসলাম স্মৃতি পরিষদ গঠিত হয়। এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডনের হাইড মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক। যিনি জহিরুল ইসলামের ডাকে সাড়া দিয়ে ২০১৭ সালে বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিখানা পরিদর্শনে এসেছিলেন। আর মাদ্রাসাটির উন্নয়নে রেখেছিলেন বিশেষ অবদান। বৃহস্পতিবার তাফসিরুল কোরআন মাহফিলে তিনি লন্ডন থেকে মুঠোফোনে মাদ্রাসা ও স্মৃতি পরিষদ এবং উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে এলাকাবাসী সন্তুষ প্রকাশ করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ মনির পরিচালনায় তাফসিরুল কোরআন মাহফিলে নসিহত পেশ করেন, মাওলানা রায়হান আহমেদ আনসারি, মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী, মুফতি হামিদুল হক রাহমানী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আবুল হাসান, মাওলানা শুয়াইব আহমদ কাওছারী, হাফিজ মাওলানা হাফিজুর রহমান ও হাফিজ মাওলানা মোজাম্মেল হক। অন্যানের মাঝে বক্তব্য দেন, হাফিজ জহিরুল ইসলামের বড় ভাই মো. আজহারুল ইসলাম, বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিখানার নাইবে মোহতামিম ও সংগঠনের সহ-সভাপতি হাফিজ কামাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ রইছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহম্মদ, প্রচার সম্পাদক হাফিজ নওমান আহম্মদ, মাওলানা আবু দাহদা সাদি। পরে হাফিজ জহিরুল ইসলামসহ এলাকার মোর্দাগণের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়।