সু.খবর রিপোর্ট
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় চৌধুরীর পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
হয়েছে। রোববার বিকেলে জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার।
এতে নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আলী আমজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আবদুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম চন্দ্র সরকার, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সহ-সভাপতি মহিউদ্দিন কনিক প্রমুখ।
এদিকে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের আ,লীগের প্রার্থী আখতারুজ্জামান শাহর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভীমখালী বাজারে নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মোছাব্বির।
দলীয় নেতা শাহীন আলমের সঞ্চালনায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাড. রনজিত সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, দ. সুনামগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, নবনির্বাচিত শিমুলবাক ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি দীজেন্দ্র লাল দাস, প্রচার সম্পাদক অসিত রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ও সদরের নৌকার প্রার্থী জামিল আহমেদ জুয়েল, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, অ্যাড. মুজিবুর রহমান প্রমুখ।
পথ সভার আগে দলীয় নেতাকর্মীরা নোয়াগাও,ভীমখালী,হাসনাবাজ,কালীপুর,বিছনা গ্রামে নৌকার পক্ষে গনসংযোগ করেন।


