Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জয়ী সেবুল স্পোটিং ক্লাব – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জয়ী সেবুল স্পোটিং ক্লাব

স্টাফ রিপোর্টার
আয়ূব বখত জগলুল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের রবিবারের ম্যাচে জয় পেয়েছে সেবুল স্পোটিং ক্লাব। বি.এম. ফুটবল ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে তারা। খেলায় হ্যাট্রিক গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সেবুল স্পোটিং ক্লাবের জাহিনুর।
খেলা শুরুর তিন মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন সেবুল স্পোটিং ক্লাবের রুবেল। এরপর খেলার ৮ মিনিট, ৩০ মিনিট এবং ৫০ মিনিটে গোল করেন দলের জাহিনুর। এদিকে দ্বিতীয়ার্ধে বি.এম ফুটবল ক্লাব দুইটি গোল শোধ করে।
রবিবার বিকাল খেলার শুরুর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক রাশেদ বখ্ত নজরুল, সমাজসেবক মো. সাইফুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য সাধারণ সম্পাদক মো. রাসেল আহমদ।
সেবুল স্পোটিং ক্লাব হয়ে খেলায় অংশগ্রহণ করেন মোস্তফা, রুবেল, মাছুম, তারেক, রামা দেব, জুবায়ের, বিলাল, কাওছার, জাহিনূর, জয়।
এ দিকে বি.এম ফুটবল ক্লাব হয়ে খেলায় অংশগ্রহণ করেন মো. সোহাগ, মহিনুর ইসলাম, সোহাগ, জুবায়েল, সামরান মিয়া, আক্তার হোসেন, শাহিন মিয়া, হেলাল মিয়া, আশমুন, আরিফ, প্রনয়।