স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমধারী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্র দেবনাথের মেয়ে দৈনিক ভোরেরকাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ঝর্না মনি ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে নারী বিষয়ক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) সূত্রে জানা গেছে ঝর্না মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


