ছাতক প্রতিনিধি
ছাতকের ঝিগলী স্কুল এন্ড কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলেজ মিলনায়তনে সুবর্ণ জয়ন্তী প্রস্তুতি কমিটির প্রধান কলেজের শিক্ষক ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময়
অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সুবর্ণ জয়ন্তী উৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, নুরুল আমিন, মাস্টার সাদ উল্লাহ, অ্যাড. সাহাব উদ্দিন, কবি ইমামুল ইসলাম রানা, আতিকুর রহমান, ছালিক মিয়া, আব্দুল গনি, ডা. সোহেল, লোকমান মিয়া, আব্দুল আজিজ এজু, মাস্টার আব্দুল মুকিত, আব্দুল হামিদ, আব্দুল কদ্দুছ শাহীন, এনামুল বারী সুমন, আলীম মিয়া, কয়েছুর রহমান, সেনা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৪ ডিসেম্বর সকালে কলেজ মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


