শহীদনূর আহমেদ
শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর সীমানায় অবস্থিত একটি প্রকা- গাছ সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহন ও লোকজনের জন্য হুমকি হয়ে উঠেছে। মহাসড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের এই বাংলো অবস্থিত। গাছটি ইতোমধ্যে মরে গেছে। যেকোন সময় শিকড়সমেত পুরো গাছ অথবা এর বড় কোন ডাল ভেঙে রাস্তায় পড়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। গাছের ডালপালা সড়কের উপর ঝুঁকে রয়েছে। বাংলোর সীমানা দেয়ালে গাছটি হেলে পড়ে আছে। এ নিয়ে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মাঝে
সার্বক্ষনিক আতঙ্ক বিরাজ করছে। কিন্তু মৃত গাছটি অপসারণের বিষয়ে সওজ কর্তৃপক্ষের কার্যকর কোন উদ্যোগ দেখা যায়নি।
মৃত গাছটির ব্যাপারে অবগত নন জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন আশ্বাস দিলেন শীঘ্রই গাছটি কেটে ফেলা হবে।
- বিজ্ঞান-সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ১০ টাকা কেজি চাল প্রাপ্তদের তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করুন


