ঝুমন দাশের মায়ের অভিযোগ আদালতে প্রেরণ

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে তা-বের ঘটনায় থানায় দেওয়া নিভা রানী দাশের লিখিত অভিযোগটি আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সুফিয়ান মঙ্গলবার বলেছেন, নোয়াগাঁও গ্রামের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে। নিভা রানী দাশ যে অভিযোগ করেছেন সেটির ঘটনা, বিষয়বস্তু ও আসামি একই। তাই সেটি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালত যদি নির্দেশনা দেন, অভিযোগটি মামলা হিসেবে নিতে, আমরা সেটিই করব।