Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ঝুলন্ত মরদেহ উদ্ধার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় রাব্বী মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাব্বী উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাব্বীর বাড়ির পেছনের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কিছুদিন আগে রাব্বী বাড়ি থেকে পালিয়ে গিয়ে একই গ্রামের ইজ্জত আলীর মেয়ে মোছাঃ ময়নাকে (১৮) বিয়ে করে। তারপর থেকে রাব্বী তার স্ত্রীকে আত্মীয়স্বজনদের বাড়িতে অবস্থান করছিল। গত বুধবার সন্ধ্যায় রাব্বী ময়নাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরে বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে একটি আম গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাব্বীর মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’