দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগঁও ইউনিয়নের টাইলা সার্বজনীন হরিসংঘের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে হরিনাম সংকীর্ত্তণ উৎসব সোমবার শুরু হয়েছে। টাইলা হরিতলা মাঠে অনুষ্ঠিত তিনদিনব্যাপী উৎসব শেষ হবে আগামী ২৪ মার্চ সকালে। এতে ৪টি ধর্মীয় সংঘ হরিনাম উৎসবে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভপিতিত্ব করেন টাইলা সার্বজনীন হরিসংঘের সভাপতি গোনেন্দ্র চন্দ্র দাস। সাধারন সম্পাদক ডা. বাদল চন্দ্র দাস’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অশোক তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন টাইলা গ্রামের প্রবীন মুরুব্বী ও ব্যবসায় সুভাষ চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য গোপেশ চন্দ্র দাস, সুধীর চন্দ্র দাস, বেনু কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা করুনা দাস, ঝুনু দাস,বসন্ত কুমার দাস, গোপাল চন্দ্র দাস, বলু কান্ত দাস, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, অ্যাড. দেবাংশু শেখর দাস, শ্যামা রানী দাস, যুবলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মো. মছরু মিয়া,সমাজসেবক পীজুষ কান্তি দাস, শিক্ষক নেতা প্রনব দাস মিঠু, ডা. উমাকান্ত দাস, রথীন্দ্র কুমার দাস, অসিত দাস, সুধারঞ্জন দাস, সলিল দাস, অমলেন্দু দাস, অনুকূল দাস, শ্রীকান্ত দাস, রাসেন্দ্র দাস, অরবিন্দু দাস, শুভেন্দু শেখর দাস, নিরেন্দ্র দাস, নিতেশ তালুকদার প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের পক্ষে যুবলীগ নেতা সিতেন্দ্র কুমার দাস উপস্থিত সকলকে মাস্ক বিতরণ করেন।
প্রেসবিজ্ঞপ্তি


