টাঙ্গুয়াসহ পর্যটনস্পটে স্বাস্থ্যবিধি মেনে আসার অনুমতি দেওয়া হবে শীঘ্রই

স্টাফ রিপোর্টার
আগামী রবিবারের পর থেকে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জ সীমান্তের পর্যটকজোনে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আসার অনুমতি দেওয়া হচ্ছে পর্যটকদের। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, করোনাকালে সক্রমণজনিত পরিস্থিতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের পর্যটন স্পটে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে রোববার এই বিষয়ে একটি সভা আহ্বান করা হয়েছে। সেই সভার মাধ্যমে দর্শনীয় স্থানগুলোতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটকরা যাতে চলাচল করতে পারেন সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত. দেশের উত্তর-পূর্ব প্রান্তের জীববৈচিত্র সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি বিশ্বের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়ার হাওর। জল, জোছনা আর ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে দেখা যায় এখানে। এপ্রিলের শুরু থেকেই পর্যটক কম আসছেন এখানে।