স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওররের প্রাণ ও প্রকৃতি সুরক্ষার দাবিতে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর পূর্ববাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর এ্যারিয়া আপলিম্যান্ট সোসাইটি, সুরমা, আমরা হাওরবাসী, সুজন ও রানার এইড সহ ৫ টি পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাহিরপুরের বিভিন্ন শে ্রণিপেশার লোকজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, হাওর এ্যারিয়া আপলিম্যান্ট সোসাইটি সমন্বয়ক শুভ, সুরমা উন্নয়ন সংস্থার সমন্বয়ক মাহতাব উদ্দিন আহমদ, আমরা হাওরবাসী সমন্বয়ক রুহুল আমিন, পরিবেশ উন্নয়ন কর্মী, ফেরদৌস আলম, মেহেদী হাসান উজ্জ¦ল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, ছাত্রদল নেতা রুকন উদ্দিন, তুজাম্মিল হক নাসরুম প্রমুখ।


