স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় আরো ২ হাজার ৯০৩ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে ১৮৩৭ জন পুরুষ এবং ১০৬৬ জন মহিলা। শনিবার সিভিল সার্জন অফিসের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১১৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৭০৫ জন পুরুষ এবং ৪৩৫ জন মহিলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬৭ জন পুরুষ এবং ৩৩ জন মহিলা। ছাতক উপজেলায় ২৭৭ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৮০ জন পুরুষ ও ৯৭ জন মহিলা। দোয়ারাবাজার উপজেলায় ৭০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৪৯ জন পুরুষ ও ২১ জন মহিলা। বিশ^ম্ভরপুর উপজেলায় ১৪০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৭৫ জন পুরুষ ও ৬৫ জন মহিলা। তাহিরপুর উপজেলায় ১১০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৮২ জন পুরুষ ও ২৮ জন মহিলা। জামালগঞ্জ উপজেলায় ২১০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১২২ জন পুরুষ ও ৮৮ জন মহিলা। ধর্মপাশা উপজেলায় ১১৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৭৫ জন পুরুষ ও ৪৪ জন মহিলা। দিরাই উপজেলায় ৩২৮ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ২১৬ জন পুরুষ ও ১১২ জন মহিলা। শাল্লা উপজেলায় ২০০ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৩৬ জন পুরুষ ও ৬৪ জন মহিলা। জগন্নাথপুর উপজেলা ২০৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ১৩০ জন পুরুষ ও ৭৯ জন মহিলা।
জেলায় এ পর্যন্ত টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৩ হাজার ৩৭৭ জন। টিকা নিয়েছেন ১২ হাজার ১ জন। সুনাগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশী ৪ হাজার ৮০১ জন টিকা নিয়েছেন। আর টিকা গ্রহণের দিক থেকে পিছিয়ে রয়েছে দোয়ারাবাজার উপজেলায় এই উপজেলায় ৬ দিনে টিকা নিয়েছেন ৪০০ জন।
এদিকে শনিবার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি মোবাইল এবং মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য তাগিদ দেন। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সজীব কবির ভূইয়া।


