টিফিনের টাকায় ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের একদিনের টিফিনের টাকা ও বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক সহয়তায় বন্যাদুর্গত বেদে পল্লী ও গ্রামবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  শুক্রবার সদর উপজেলার সোনাপুর গ্রামে ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা।  
ত্রাণ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন সরকারি  জুবিলী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট, স্কাঊট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এ কে এম আজাদ মিয়া, বাসমাশিস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ব্রিটিশ কাউন্সিল স্কুল এম্বাসেডার মো. ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক লিটন রঞ্জন সরাকার, বিপ্লব কেতন চ্যাটার্জি, আব্দুল মান্নান ও বেদে সর্দার হাজী আকুল আলী।
এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক লিজা বেগম এবং  রাবেয়া বেগম।