বিক্ষুব্ধদের বিক্ষোভ মিছিল
দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল ইউপি সদস্য জিয়াউল ইসলাম কে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকালে দোহালিয়া ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দোহালিয়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মার্কেটের সামনে ওয়ার্ডে এমরাজ তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, সাবেক ইউপি সদস্য জিয়াউল ইসলাম, সাবেক ইউপি সদস্য শানুর আলী, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, হেলিম উদ্দিন, রহমত আলী, সুজন মিয়া, রহমান মিয়া, আব্দুল গণি, আলী আহমদ, আফতাব মিয়া, জহুর উদ্দিন, বাবুল মিয়া, শাহীনুর, সেলিম মিয়া, ডা. নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন এম আর জনি, আব্দুর রহমান, আব্দুর নুর, অনিক, কবির মিয়া, আলী আমজদ, আব্দুল লতিফ, রহমত আলী, মানিক মিয়া, আব্দুল মান্নান, আতিক, আব্দুল হক, আজাদ নুর, ফয়জুল মিয়া, হেকিম, আক্তার হোসেন, সুনু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দোহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম টিসিবির পণ্য কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে জাতীয় পরিচয়পত্র দিয়ে কিছু মানুষের মধ্যে বিক্রি করেন। এতে শতাধিক কার্ডধারী পণ্য পান নি। এসময় ইউপি সদস্য জিয়াউল ইসলাম কার্ডধারী ছাড়া বিক্রির প্রতিবাদ করায় চেয়ারম্যানের সমর্থকরা তার উপর আক্রমণ চালায়।
ইউপি সদস্য জিয়াউল ইসলাম বলেন, কার্ড ছাড়া টিসিবির পণ্য বিক্রির প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন আমার উপর আক্রমণ চালায়।
দোহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম বলেন, এই অভিযোগ সত্য নয় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার উপর এসব অপবাদ দেওয়া হচ্ছে।
- মধ্যনগরে ব্রি-২৮ ধান ব্লাস্টে আক্রান্ত/ বছরের ‘খোরাকি’ নিয়ে দুঃশ্চিন্তায় কৃষক
- মামলা দায়েরের পর সেই ভূমির স্থাপনা ভাঙা শুরু


