সিলেট অফিস
টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ সিলেটের উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরীর শাহী ঈদগাহতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ সিলেটের আহবায়ক নুরুল আমীন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অনিল দত্ত, ইছাক মিয়া, শেখ কামাল মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল আহাদ এলিছ, আব্দুল করিম বাবলু, আমির আলী, মির্জা আলমগীর, সৈয়দ আব্দুল হালিম, রিপন হাওলাদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে নুরুল আমীন বলেন, আজ ১১ বছর পর উপলব্ধি করতে পারছি- টেংরার সকল মানুষ আজ অসুস্থ। তাই আমাদের দাবি নাইকোর কাছ থেকে দ্রুত সময়ে ক্ষতিপূরণ আদায় করা, টেংরাটিলা গ্যাস ক্ষেত্রকে পেট্রোবাংলার অধীনে সচল করা, দ্রুততম সময়ের
মধ্যে উদ্বৃত্ত গ্যাসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিবেশ ও রোগ এবং অকাল মৃত্যু থেকে টেংরার মানুষকে বাঁচানো।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ২০০৫ সালে ৭ জানুয়ারী ও ২৪ জুন টেংরা টিলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ২ দিনকে টেংরাটিলা ট্রেজেডির দিন। কানাডিয়ান কোম্পানি নাইকোর চরম অদক্ষতা ও বেপরোয়ার কারণে গ্যাস ভান্ডার বলে চিহ্নিত টেংরাটিলায় দুই দফা অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এই অগ্নিকান্ডে টেংরাটিলা, আজবপুর, খইয়াজুরী, শান্তিপুর ও গিরিশনগরে ৬১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত। ৫টি গ্রাম গ্যাস কূপের চতুর্দিকে এক বর্গ কিলোমিটার এলাকায় অবস্থিত।
সরকার কর্তৃক নির্ণীত দুই দফা অগ্নিকান্ডে রাষ্ট্রীয় ও টেংরাটিলার পরিবেশের ক্ষতি পূরণ না দিয়ে অগ্নিকান্ডের সময় নাইকোর ক্ষতির টাকা সিঙ্গাপুরের একটি বীমা কোম্পানী থেকে আদায় করে রহস্যজনক ভাবে সরকার ও জনগণকে বৃদ্ধাাঙ্গুল দেখিয়ে টেংরাটিলা থেকে কার্যক্রম গুটিয়ে নেয়।
টেংরাটিলায় বর্ষার মৌসুমে এক বর্গ কিলোমিটারে জুড়ে বুদবুদ আর শুষ্ক মৌসুমে চলে গ্যাস নির্গিত দূষিত বিকট গন্ধ। পরিবেশ নষ্ট হচ্ছে ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। সুস্থ সবল মানুষ গুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। শিশু থেকে বয়স্ক মানুষের অকাল মৃত্যু বরণের মাত্রা উল্লেখযোগ্য।
- ইসি গঠনে আইন চায় আ.লীগও, তবে এবার নয়
- টেংরাটিলা গ্যাসফিল্ড বিস্ফোরণের ১১ বছর আজ- গ্যাস উত্তোলন করার দাবি এলাকাবাসীর


