টেকনিক মেধাবৃত্তির পুরষ্কার বিতরণী

টেকনিক মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস ছাত্তার, ইসমাঈল হোসেন, সত্যব্রত চক্রবর্তী।
বিকালের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনা হুদা।
সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সম্মানিত সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে এতে সুনামগঞ্জ সদরের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মশিউর রহমান, প্রেমানন্দ বিশ্বাস, অজিত কুমার দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৮৪ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ সংবর্ধনা, ৫৭ জনকে অর্গানাইজার ও তিনটি স্কুলকে অসাধারণ সফলতার জন্য আলাদাভাবে পুরস্কার প্রদান করা হয়।
এরপর কেক কেটে টেকনিক সায়েন্স ক্লাবের এক বছর বর্ষপূর্তি উৎযাপন করা হয়।
টেকনিক সায়েন্স ক্লাবের আয়োজনে ২০১৯ সালের ১৮ অক্টোবর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল টেকনিক মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষায় ১৭০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে ১৮৪ জনকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
উপস্থিত ছিলেন মাসুদ আহমদ অপু, মাহমুদুল হাসান নাঈম, শতরূপ তালুকদার, দেবাশিষ সরকার, মাসুদুল হাসান তাহমিদ, নাজিম উদ্দিন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি