স্টাফ রিপোর্টার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের ভূমিকা ও করণীয় সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ আবুল হোসনে মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজক্টে (ইউপিজিপি) এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপিজিপি প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বাবর আলী মীরের সভাপতিত্বে ও ইউপিজিপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর অসীম কুমার কর্মকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের সিলেট বিভাগের পরিচালক মো. মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেছেন,‘ সকল কাজেই টেকসই এর লক্ষ্যে উন্নয়ন করতে হবে। যাতে কোন প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নে কাজে লাগে।’
কর্মশালায় আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জামালগঞ্জ উপজেলার ফেনাঁরবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ও মোহনপুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।


