তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরের পাশে টেকেরঘাটে মনোরম পরিবেশে নীলাদ্রী ডিসি পাকের্র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ১টা ৪৫ মিনিটে নীলাদ্রী ডিসি পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার
রউজ আলী, জয়নাল আবেদীন কলেজের অধ্যাপক আলী মর্তুজা, সাংবাদিক রমেন্দ্র বৈশাখ, এমএ রাজ্জাক, সাজ্জাদ হোসেন শাহ প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতের পর নীলাদ্রী ডিসি পার্ক এলাকা পরিদর্শন শেষে টেকেরঘাট রেস্ট হাউজে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সামনে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘তাহিরপুর সীমান্তের মেঘালয় ঘেষা টেকেরঘাট সৌন্দর্য্যরে স্পটগুলোকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে এখানে নিলাদ্রী ডিসি পার্কের ভিস্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ডিসি পার্ক নির্মাণের লক্ষে ৪৬ লাখ ৯৭ হাজার ৫৯৩ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নৌকা ঘাট, গণশৌচাগার, ৫টি ছাতা, সীমানা প্রাচীর, বসার বেঞ্চ, গোলঘর নির্মাণ করা হবে এখানে।’ তিনি বলেন,‘ সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য্যকে বিশে^র দরবারে তুলে ধরার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।’ প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


