ট্যুরিস্ট ক্লাব

সুনামগঞ্জ স্বপ্নছায়া ট্যুরিস্ট ক্লাবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। শুক্রবার সকাল ৯টায় রিভার ভিউতে স্বপ্নছায়া ট্যুরিস্ট ক্লাবের উদ্বোধনে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট ক্লাবের  পরিচালক জাহাঙ্গির আলম, কোষাধ্যক্ষ মো. আবু সালেহ, সদস্য মো. আব্দুল মোতালিব চৌধুরী, শামীম আহমেদ, শ্যামা কান্ত বিশ্বাস, পুলক রাজ, আরিফ আহমেদ।
উদ্বোধনের পর রিভার ভিউ থেকে নৌকা যোগে তাহিরপুর উপজেলার বারেকের টিলা, যাদুকাটা নদী, শ্রী অদ্বৈত মন্দির ভ্রমণ করা হয় প্রায় ৭০ জন ট্যুরিস্ট নিয়ে।