ট্রাইব্রেকারে জয় পেল ব্রাক্ষণগাঁও ভিক্টোরিয়া

স্টাফ রিপোর্টার
আয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচে লাউড়েরগড় ফুটবল একাদশের বিপক্ষে ট্রাইব্রেকার জয় পেয়েছে ব্রাক্ষণগাঁও ভিক্টোরিয়া। বৃহস্পতিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
এর আগে খেলা শুরুর ১৫ মিনিটে ব্রাক্ষণগাঁও ভিক্টোরিয়া দলের জামুল ১ টি গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধে লাউড়েরগড় ফুটবল একাদশের সোহেল ৬৯ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণ করলেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
টাইব্রেকারে গিয়ে লাউড়েরগড় ফুটবল একাদশ ৫টি ট্রাইব্রেকার শটের মধ্যে গোল করে ৩ টি। লক্ষভেদ করতে পারেননি লাউড়েরগড় একাদশের শাকিব ও জাবেদ খান। এদিকে ৫টি ট্রাইব্রেকার শটের মধ্যে ব্রাক্ষণগাঁও ভিক্টোরিয়া ৪টি গোল করে। তবে জামুলের শট ফিরিয়ে দেন লাউড়েরগড় গোলকিপার।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। খেলা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. জুয়েল আমিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. মাঈন উদ্দিন, সমাজসেবক আবুল কালাম আজাদ, ফয়সাল আহমদ ও মো. মনির উদ্দিন।
ব্রাক্ষণগাঁও ভিক্টোরিয়া একাদশ
মাসুম, জিনার, ফয়ছল, জাহিদ, সুজেল, মানিক, ফারুক, জামুল, শাকিব, নূর, রিপন।
লাউড়েরগড় ফুটবল একাদশ
মিনহাজুল ইসলাম, শিমুল খান, এহিবুল আলম, শাকিব, আফিকুল ইসলাম, সুহেল, সজল, হৃদয়, আতিক, ইয়ামিন, জাবেদ খান।
আজ শুক্রবার বিকাল তিনটায় ষোলঘর টাইগার ক্লাবের মুখোমুখি হবে রঙ্গারচর হরিণাপাটি ভাই ভাই।