ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে ট্রাক চাপায় রাসেল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে সুনামগঞ্জ শহরে প্রবেশের সময় দ্রুত গতির একটি মাল বোঝাই ট্রাক ঐ মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এসময় পথচারি ও সড়কের পাশের ব্যবসায়ীরা আহত রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। ঘাতক ট্রাক চালককে আটক ব্যবসায়ীরা পুলিশে সোপর্দ করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইষতিয়ার উদ্দিন চৌধুরী নিহতের
সত্যতা নিশ্চিত করেছেন।