ধর্মপাশা প্রতিনিধি
গাজীপুরের কালিয়কৈরে সড়ক দুর্ঘটনায় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামের মো. আজিজুল হক (৪০) নামের এক সিকিউরিটি ইনচার্জ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মরহুম নূরুল হকের বড় ছেলে। বুধবার ভোরে কালিয়াকৈরে একটি সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আজিজুল হক কালিয়াকৈরে একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে সাইকেলে করে অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন। কিছুদূর যাওয়ার পর একটি সড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। চাকরির সুবাদে আজিজুল দীর্ঘ ১৫ বছর ধরে তিনি স্ত্রী সন্তান নিয়ে কালিয়াকৈরে বসবাস করছিলেন। এদিকে ওইদিন সন্ধ্যা ছয়টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
- জামালগঞ্জে সিকান্দর হত্যাকাণ্ড, আরও ৫ আসামী গ্রেপ্তার
- রাধারমণ, শাহ আব্দুল করিম ও দুর্বিণ শাহ’র নামে পৃথক কমপ্লেক্স হবে


