ট্রেউ ইউনিয়ন সংঘের সভা

জাতীয় নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও মহান মে দিবস উপলক্ষে ১ মে সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের স্ববেতনে ছুটি প্রদানের দাবি করেছে সুনামগঞ্জ জেলা ট্রেড ইউনিয়ন সংঘ। ১৭ এপ্রিল সন্ধ্যায় শহরের জামাইপাড়াস্থ হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে ট্রেড ইউনিয়ন           
সংঘের জেলা সভাপতি বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই দাবি জানানো হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস। জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বারকি শ্রমিক সংঘের সভাপতি মোঃ নাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিলু মিয়া ও কোষাধ্যক্ষ আশরাফুল হক মাকুল, বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য বিনন্দ কর, ছাতক ট্রেড ইউনিয়ন সংঘের সংগঠক মোঃ আনসার মিয়া, স’মিল শ্রমিক সংঘের আহবায়ক সিরাজ মিয়া, হকার্স ইউনিয়নের নেতা শাহ আলম প্রমূখ। সভায় বক্তারা বলেন বক্তারা বলেন রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে ৮ ঘন্টা শ্রম দিবসের দাবি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে অধিকাংশ ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ৮ ঘন্টা শ্রম দিবসের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। এমন কি হোটেল, রেস্টুরেন্ট, স’মিল, পরিবহণসহ অধিকাংশ সেক্টরের শ্রমিকদের মে দিবসের দিন ছুটি পর্যন্ত ভোগ করতে দেওয়া হয় না। সভা থেকে