স্টাফ রিপোর্টার
প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের গ্রাম ভূরাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আবারও ডুবল নৌকা।
সামাদ আজাদের মৃত্যুর পর থেকে আজিজুস সামাদ ডন জগন্নাথপুরের রাজনীতিতে সক্রিয়। বিশেষ করে জাতীয় বা স্থানীয় নির্বাচনে কোন না কোনভাবে ভূমিকা রাখেন তিনি। সামাদ আজাদের মৃত্যুর পর থেকে নৌকা ডুবানোর খেলা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় বিগত সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এই কেন্দ্রে নৌকা পরাজিত হয়। বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করে সামাদ আজাদ পুত্র ডন ফুটবল প্রতীকে কাস্টিং ভোটের সবগুলোই পান। নৌকা কোন ভোট পায়নি। এবার প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পান ১০৫ ভোট। ধানের শীষের প্রাথী ১১৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী পান ৪৮ ভোট।


