ডলুরা শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৪৮ জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধিস্থল ডলুরা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের  মাসব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে সদর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাগণের সম্মিলিত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা      
প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, কুমিল্লা জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আলী আমজাদ, আব্দুল হাসিম, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা শাম্মী, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখসেদ আলী, জেলা কৃষকলীগ নেতা যতীন্দ্র মোহন তালুকদার প্রমুখ। 906547_7
সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত দেব এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
সভায় বক্তারা বলেন, বিশে^ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িকতার চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এরপূর্বে সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা পরিষদের অর্থায়নে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়।  
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় মহিলা ভলিবল প্রতিযোগিতা।