স্টাফ রিপোর্টার
প্রস্তাবিত ডলুরা শুল্ক স্থল বন্দর পরিদর্শনে আসছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পরিচালক আনিছ আহমদ। আজ বৃহস্পতিবার সকালে তিনি ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শনে যাবেন।
সকালে ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শন শেষে দুপুরে তিনি উপজেলা প্রশাসন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শুল্ক বিভাগের প্রতিনিধি ও বিজিবির ২৮ রাইফেল ব্যাটলিয়নের প্রতিনিধি এবং স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে আলোচনা সভায় মিলিত হবেন। স্থল বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের পরিচালক আনিছ আহমদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল।


