Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ডায়মন্ড লা.ই. কো. উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ডায়মন্ড লা.ই. কো. উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড সুনামগঞ্জের বিশেষ উন্নয়ণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারি ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) তৌহিদ হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) প্রধান কার্যালয় ঢাকার হুমায়ুন কবীর স্বপন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) নকীব নজিবুল হক নজু, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম ও তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কর।
বীমা কর্মী নুসরাত জাহানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম মিয়া, ফয়জুন নুর, ব্রজেশ রঞ্জন তালুকদার, জাহানারা বেগম, রোজি বেগম প্রমুখ। পরে বীমা কর্মে বিশেষ অবদান রাখায় কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।  (প্রেস বিজ্ঞপ্তি)