শান্তিগঞ্জ প্রতিনিধি
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের রোগীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করেছে সমাজসেবা ভিত্তিক সংগঠন দ্য ওয়েলফেয়ার ফ্যামিলি। বুধবার বেলা সাড়ে ১১টায় ৬০ জন রোগীদের মাঝে ৫ লিটার করে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. আনিসুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, ইউনিসেফের মাঠ কর্মকর্তা ডা.শাহীন আখতার ও ডা. দ্বীপানিতা বণিক, দ্য ওয়েলফেয়ার ফ্যামিলির সভাপতি ওবায়দুল হক মোনেম, সহ-সভাপতি এনামুল হক হৃদয়, অর্থ-সম্পাদক নাহিম আহমেদ, প্রচার সম্পাদক অপু দেবনাথ ও সদস্য মো. ইমরানুল হাসান।
- শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিতরণ
- ছাত্রদলের সঙ্গে যুক্ত নয় এমদাদুর রহমান চৌধুরী


