কামরান আহমদ
ডা. এম.এ লেইছ উৎসাহ বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বিকাল ২টায় ডা. এম.এ. লেইছ ট্রাস্টের আয়োজনে কে.বি. মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. এম.এ. লেইছ ট্রাস্টের সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুনা লেইসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ‘উৎসাহ বৃত্তি’ হিসাবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। উল্লেখ্য, আরপিননগরের মরহুম আব্বাস আলী তালুকদারের কনিষ্ঠপুত্র ডা.আবুল লেইছ কে.বি. মিয়া মক্তব থেকে তাঁর প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, তাঁরই স্মৃতি রক্ষার্থে ট্রাস্টের উদ্যোগে কে.বি মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ মেধা তালিকার প্রথম দশ জনকে উৎসাহ বৃত্তি বিগত ২০১৪ সাল থেকে প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্র ছাত্রীদের মধ্যে ২০১৬ সনের উৎসাহ বৃত্তি প্রদান করা হয়।


