ডিজিটাল তথ্য ও সেবা সেন্টারের চাবি হস্তান্তর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার ডিজিটাল তথ্য ও সেবা সেন্টারের চাবি হস্তান্তর করেছেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। সোমবার দুপুর ১টায় পৌরসভায় মেয়র ডিজিটাল সেন্টারের উদোক্তা শামসুউদ্দিন ও খাদিজা আক্তারের নিকট এই চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লিগের সভাপতি বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক সাজিদ নূর, কাউন্সিলর আহমেদ নূর সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন, ‘আজ থেকে পৌরসভার  ডিজিটাল তথ্য ও সেবা সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হল। এখন থেকে পৌরবাসী কম খরচে সব ধরনের ডিজিটাল সেবা গ্রহণ ও বিভিন্ন তথ্য জানতে পারবেন। শহরের প্রতিটি মানুষকে সব ধরনের ডিজিটাল সুযোগ সুবিধা প্রদান এবং আওয়ামী লীগ সরকারের ভিশন ২০২০ বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।