ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে প্রেজেন্টেশন প্রস্তুতপ্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোবারক হোসেন ১ম স্থান, সৈকত দে সনাতন ২য় স্থান এবং পপি ধর ৩য় স্থান অর্জন করেন।
স্কুল পর্যায়ে জনাব আহসান হাবীব ১ম স্থান, জামিলুর রহমান ২য় স্থান এবং যুবায়ের আহমদ ৩য় স্থান অর্জন করেন।
সেমিনারের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।