ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে তাহিরপুরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ’ প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর’র সভাপতিত্বে এবং উপজেলা প্রোগ্রামার মো. ইমরান হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো, ইকবাল কবীর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারয়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।