স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল সেন্টার শক্তিশালী ও টেকসইকরণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট ফর লোকাল ডেভেলপমেন্ট (উপ-সচিব) মো. পারভেজ হাসান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী গ্রোগ্রামার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- কৃষি ব্যবস্থা সমৃদ্ধ মানেই দেশ ও জাতির সমৃদ্ধি
- ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসী কোচিং মারাককে রিমান্ডের আবেদন


