যুক্তরাষ্ট্র প্রবাসী ডি চৌধুরী অসিত কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাঁধনপাড়া সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণ কমিটি। শুক্রবার রাত সাড়ে ১০টায় অ্যাড. অমিত রায়ের বাসভবনে
এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী ডি চৌধুরী অসিত এর পক্ষে তার ভাই অ্যাড. অঞ্জন শর্মা চৌধুরী মন্দির নির্মাণে ২ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এছাড়াও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবুকেও এসময় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ গৌরাঙ্গ রনজন চক্রবর্তী, গোপেশ তালুকদার, বিদ্যাপতি রায়, কল্যাণব্রত দাশ, বিভাস দেব, দেবরাজ তালুকদার, প্রভাকর চক্রবর্তী, কালীপদ চৌধুরী, তাহিরপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, নীহার দাশ, পীযুষ তালুকদার, সেবরাজ মন্ডল, অ্যাড. অনুপ ধর, দীপক তালুকদার, অ্যাড. অমিত রায়, সুমন, দেবল, নিউটন, রাজন, সঞ্জয়, ঝলক, পাবেল, তপু, তুষার, রূপক প্রমুখ।


